ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বড় পরিসরে টিটুর মেয়াদ বাড়লো

বেশ কিছু দিন আগে ২০২৪ সালের এপ্রিল থেকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে আছেন সাইফুল বারী টিটু। কাজী সালাউদ্দিনের পর তাবিথ আউয়ালের যুগে টিটুর মেয়াদ তিন মাস করে বাড়ানো হয়েছিল। নতুন করে এক বছরের জন্য বাড়ানো হয়েছে তার মেয়াদ! বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরই মধ্যে জানুয়ারি থেকে টিটুর নতুন মেয়াদে কাজ শুরু হয়েছে। এতদিন টিটুকে দিয়ে বিভিন্ন দলের কোচের কাজ ছাড়াও কোচিং কোর্স করানো হয়েছিল। এবার কাজের পরিধি কী হবে তা সময় বলে দেবে। যদিও সামনে এএফসি প্রো লাইসেন্স করতে যাচ্ছে বাফুফে। কোর্স করানোর জন্য বাইরে থেকে ইন্সট্রাক্টর আনতে হবে। এটা আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই মেয়াদে গোলকিপিং কোচ হয়ে আবারও ফিরেছেন বিপ্লব ভট্টাচার্য।  মেয়াদ বেড়েছে গোলাম রব্বানী ছোটনেরও। তবে একাডেমির জন্য বিদেশি কোচের কথা ভাবা হলেও তা নিয়ে অগ্রগতি কম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

বড় পরিসরে টিটুর মেয়াদ বাড়লো

আপডেট সময় : ০৬:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬