ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গার্সিয়ার হ্যাটট্রিকে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

প্রাণ ভোমরা কিলিয়ান এমবাপ্পে না থাকায় আলাদা উদ্বেগ কাজ করছিল রিয়াল শিবিরে। কিন্তু তার পরিবর্তে নামা গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে সব শঙ্কা উড়িয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখতে পেরেছে লস ব্লাঙ্কোস। লা লিগায় রিয়াল বেতিসকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। 

ম্যাচের ২০ মিনিটেই দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করে মাদ্রিদের লিড আরও মজবুত করেন তিনি।

এরপর রাউল আসেনসিও ব্যবধান বাড়ান। অতিথি বেতিসের হয়ে একটি গোল শোধ দেন কুচো হার্নান্দেজ।

গার্সিয়া হ্যাটট্রিক করেন ৮৩ মিনিটে। আর্দা গুলারের ক্রস থেকে চমৎকার ফ্লিকে জাল কাঁপান মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা স্প্যানিশ স্ট্রাইকার। ম্যাচের শেষ দিকে ফ্রান গার্সিয়া পঞ্চম গোলটি যোগ করেন।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে চার পয়েন্টে নামিয়ে এনেছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

গার্সিয়ার হ্যাটট্রিকে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

আপডেট সময় : ১২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬