ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অবশেষে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ, সুবিধা মিলবে দুই ধাপে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করা হচ্ছে। তবে এই বর্ধিত সুবিধা দুই ধাপে কার্যকর হবে।

জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা যায়, বর্ধিত ভাতার প্রথম অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারিত হবে। অর্থ মন্ত্রণালয় দ্রুতই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। গত রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা ওই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

তবে সরকারের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তাদের আমরণ অনশনও অব্যাহত আছে।

অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

অবশেষে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ, সুবিধা মিলবে দুই ধাপে

আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫