ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বাবার অপেক্ষায় শিশুসন্তান, বাকরুদ্ধ মা ও স্ত্রী

ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় এখনও শোকে স্তব্ধ ময়মনসিংহের তারাকান্দার মোকামিয়া কান্দা। মোকামিয়া কান্দা দিপুর গ্রামের বাড়ি। সেখানেই বাস করে দিপুর পরিবার। ছেলে হারানোর আকস্মিকতায় শোকে পাথর মা শেফালি রবি দাস, বাকরুদ্ধ হয়ে গেছেন স্ত্রী মেঘনা রবি দাস। আর দেড় বছরের শিশুসন্তান রিতিকা রবি দাসের নিষ্পাপ চোখ বাবাকে খুঁজে ফিরছে। সে অপেক্ষায় আছে বাবা কখন ঘরে ফিরবে, তাকে পরম মমতায় বুকে জড়িয়ে কপালে চুমু দেবে। তবে সে এখনও বুঝতে শিখেনি যে, বাবা অনন্তকালের পাড়ি দিয়েছেন, আর কখনও ফিরবেন না।

ময়মনসিংহ সদর থেকে ২৫ কিলোমিটার দূরে মোকামিয়া কান্দা গ্রাম। তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে উত্তর দিকে ১০ মিনিট হাঁটলে কলেজ গেটের সরকারি খাদ্যগুদাম। তার পাশ দিয়ে একটি সরু গলি। এই গলি ধরে ৫ মিনিট হাঁটলে দিপু দাসের বাড়ি। সরেজমিন ১ জানুয়ারি দুপুরে দিপু দাসের বাড়ি গিয়ে দেখা যায়, কয়েক বিঘা ফসলি জমির একটি মাঠের মধ্যে বেশ কয়েকটি টিনের ছাপরা। সেখানে সনাতন ধর্মের কয়েক ঘর লোকের বাস। তার মধ্যে পূর্ব-পশ্চিমমুখী ঘরটিতে দিপু দাসের পরিবারের বসবাস। ছোট এই ঘরটিতে সাত জন থাকেন।

বাড়ির উঠানে গিয়ে দেখা যায় দিপু দাসের মা শেফালি ও কয়েকজন রোদ পোহাচ্ছেন। তার বাবা একটি পাটি বিছিয়ে মেঝেতে শুয়ে আছেন। কথা হয় তার মায়ের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যায়ভাবে আমার ছেলেকে মারা হয়েছে। তার নামে যে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে—তার বিচার ভগবান করবেন। দিপু আমার বড় ছেলে। সংসার দেখার আর কেউ রইলো না। আমরা এখন কীভাবে বাঁচবো। আমাদেরও মেরে ফেলেন’—বলেই শাড়ির আঁচল দিয়ে চোখ মোছেন এই নারী।

কাঁদতে কাঁদতে শেফালী বলেন, ‘মারা যাওয়ার আগের দিন রাতে আমাকে জিজ্ঞাসা করেছিল- মা ঘরে কী বাজার আছে। আমি বলেছিলাম চাল ও তেল আনতে হবে। বাবার সঙ্গে আর কোনও কথা হয় নাই।’

দিপুর মা বলেন, ‘দিপু আমার প্রথম সন্তান, খাসি ও হাঁসের মাংস খেতে পছন্দ করতো। আর কোনোদিন খেতে চাইবে না, মানুষ কেমনে এভাবে মানুষকে পোড়ায়’ বলেই দু-চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার।

সন্তানসহ মেঘনা রবি দাস (ছবি: প্রতিবেদক)সন্তানসহ মেঘনা রবি দাস (ছবি: প্রতিবেদক)

একই অবস্থা দিপুর স্ত্রী মেঘনার। ঘরে এক কোণে শিশুসন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বামীর কথা জিজ্ঞাসা করতেই হাউমাউ করে কেঁদে দেন। কান্নাজড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিপুর সঙ্গে কারও গন্ডগোল ছিল না। দিপু গন্ডগোল করার ছেলে না। কে নেবে আমার শিশুসন্তানের দায়িত্ব। আমি স্বামী হত্যার বিচার চাই।’

মেঘনার পাশে দাঁড়িয়ে ছিল তার বাবা বাবুরাম দাস (গ্রাম পুলিশ)। হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দিপু দাস ডিগ্রি পাস, ভালো কাজও করে। কয়েক দিন আগে দিপু সুপারভাইজার থেকে ম্যানেজার পদোন্নতি পায়। বিষয়টি মেনে নিতে পারেনি মো. এরশাদ ও নিবির ইসলাম অনিক। তারা বলতে শুরু করে- হিন্দু, ছোট জাতের ছেলেকে স্যার বলতে হবে, এটা মানা যায় না।’

তিনি বলেন, ‘এ নিয়ে ঘটনার দিন অনিক ও এরশাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে এরশাদের নেতৃত্বে অনিক তার দলবল নিয়ে দিপুকে মারতে মারতে কারখানা থেকে বাইরে নিয়ে যায়। মারা গেছে বুঝতে পেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর মিথ্যা গুজব রটায় যে মহানবী ও ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে।’

কান্নাজড়িত কণ্ঠে বাবুরাম বলেন, অল্প বয়সে সিঁথির সিঁদুর মুছে গেলো, শিশুসন্তান নিয়ে বিধবা হলো। মেয়ের মুখের দিকে তাকাতে পারি না’ বলেই কানায় ভেঙে পড়েন তিনি।

পাশেই দাঁড়িয়ে দিপু দাসের বাবা রবি লাল রবি দাস ফুঁপিয়ে কাঁদছিলেন। বলেন, ‘যারা দিপুকে হত্যা করেছে, ভগবান যেন তাদের বিচার করে।’

গ্রামের মানুষ ও ইউএনও যা জানালেন

মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা তাপসি ভৌমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিপুর শৈশব-কৈশোর এই গ্রামের কেটেছে। তালদিঘি হাইস্কুল থেকে এসএসসি ও বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস পরে। পরে বিএ পাসও করে।’

তিনি বলেন, ‘শুনেছি কারখানার লোকদের সঙ্গে কথা কাটাকাটি হলে তাকে হত্যা করা হয়। দিপু শান্ত ও নিরীহ ছেলে। আমার গ্রামের মানুষ এই হত্যার বিচার চাই।’

একই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমার ছেলেকে পড়াতো দিপু। কখনও এই গ্রামের কারও সঙ্গে তার কোনও ঝগড়া হয়নি। সে কারও সঙ্গে কোনও ঝামেলা করেছে—এমন দেখিনি।’

দিপু দাসের বাবা-মা (ছবি: প্রতিবেদক)দিপু দাসের বাবা-মা (ছবি: প্রতিবেদক)

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি অনুদান হিসেবে জেলা প্রশাসক দিপুর পরিবারকে একটি ২৫ হাজার চেক দিয়েছে। এছাড়া উপজেলা থেকে ৫ প্যাকেট খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেলসহ অন্যান্য) দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এছাড়া দিপুর স্ত্রীকে একটি ঘর তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে টয়লেট ও রান্নাঘরও থাকবে। এছাড়া একটি বিধবা কার্ড দেওয়া হবে। দিপুর বাবাকেও একটি প্রতিবন্ধী কার্ডও দেওয়া হবে। এছাড়া দিপুর স্ত্রীকে একটি সরকারি চাকরির দেওয়া চেষ্টা করা হচ্ছে।’

কারখানার শ্রমিকরা যা বলছেন

কারখানার শ্রমিক আক্কাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার দিন কারখানায় দিপুর সঙ্গে ধর্ম নিয়ে এরশাদ ও অনিকের কথা কাটাকাটি হয়। পরে তারা তাকে মারধর করে। পরে বাইরে থেকে লোক এনে তাদের হাতে তুলে দেয়।’

কারখানার পাশের চায়ের দোকানদার জানান, ঘটনার দিন একদল শ্রমিক দিপু দাদাকে মারতে মারতে মূল সড়কে নিয়ে যায়। দিপু দা ভালো লোক ছিল। তিনি আমার দোকানে চা খেতেন।

যা জানালো পুলিশ

জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিডিও ফুটেজ ও ছবি দেখে এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাই এই কারখানার শ্রমিক ও হত্যায় সরাসরি অংশ নেওয়া বেশ কয়েকজন। এ ঘটনায় ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক কারখানার শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে গাছে ঝুলিয়ে তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত দিপু জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

বাবার অপেক্ষায় শিশুসন্তান, বাকরুদ্ধ মা ও স্ত্রী

আপডেট সময় : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬