ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শোক জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে বাফুফে প্রতিনিধিদল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই শোক প্রকাশ করেছে। খেলাও স্থগিত রেখেছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলঅ

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং ফাহাদ করিম।

এসময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ প্রতিনিধি দলের সবাই শোকবইয়ে সই করে সদ্যপ্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন: জাতিসংঘের তদন্ত দাবি

শোক জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে বাফুফে প্রতিনিধিদল

আপডেট সময় : ১১:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫