বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৮০ বছর বয়সে তার মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন। দেশ পরিচালনায় ক্রীড়া ক্ষেত্রে তার অবদান কম নয়। বিশেষ করে ফুটবলারদের সাফল্যে প্লটও অর্থ পুরস্কারও মিলেছিল তার সরকারের সময়।
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি এসেছিল ১৯৯৫ সালে। মিয়ানমারে প্রয়াত মোনেম মুন্নার নেতৃত্বে চার জাতির শিরোপা জিতে ঢাকায় ফিরেই রাতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল।
সেই দলের কনিষ্ঠ সদস্য হাসান আল মামুন স্মৃতিচারণ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিয়ানমার থেকে দেশে ফেরার দিনই রাতে প্রধানমন্ত্রী কার্যালয়ে ফুটবলারদের ডেকেছিলেন খালেদা জিয়া। আমরা সেখানে গিয়ে মিষ্টি মুখ ও ফুলেল শুভেচ্ছা পেয়েছিলাম। এখনও মনে আছে খালেদা জিয়া আমার নাম জানতে চেয়েছিলেন। ভালো খেলার জন্য প্রশংসা করেছিলেন সবার।’
দেশের ফুটবলে ২০০৩ সালে আরেকটি স্মরণীয় ঘটনা। প্রথমবার দেশের মাঠে সাফ চ্যাম্পিয়ানশিপ এসেছিল। মাঠে তখনকার প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিনের কাছ থেকে ট্রফি নিয়েছিলেন রজনী-হাসান আল মামুনরা। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুরও সাফল্য জয়ী দলকে জমি ও অর্থ পুরস্কার দেন।
সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য হাসান আল মামুনের স্মৃতিতে তা এখনও অমিল। বলেন, ‘আমরা ট্রফি নিয়ে পরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করি। উনি অনেক খুশি হয়েছিলেন। আমাদের ৪ লাখ টাকা পুরস্কার দেন। এছাড়া পূর্বাচলে ৫ কাঠার প্লট অগ্রাধিকার ভিত্তিতে কেনার সুযোগ করে দেন। আমরা তিন কিস্তিতে ৮ লাখ টাকা দিয়ে প্লট পাই। ফুটবলারের জন্য সেসময় সেটা ছিল অনেক বড় কিছু। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
এছাড়াও অন্য ডিসিপ্লিনের উন্নতিতে তার অবদান কম নয়।
রিপোর্টারের নাম 

























