ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়া পোস্ট রিপোর্ট করতে সরকারের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আজ শনিবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব অভিযোগ গ্রহণ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পোস্টে তিনি লেখেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আজ থেকেই সরাসরি রিপোর্ট করতে পারবেন নাগরিকরা।

এ জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩০৮৩৩২৫৯২) এবং একটি ই-মেইল ঠিকানা (notify@ncsa.gov.bd) প্রকাশ করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি প্রাপ্ত অভিযোগ প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে রিপোর্ট করবে।

তিনি বলেন, সরকার সরাসরি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ডাউন করতে পারে না। তবে যুক্তিসংগত কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পৃক্ত কনটেন্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারে।

এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ঘৃণামূলক বক্তব্য (হেট স্পিচ) যা সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়—তা জাতীয় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা বা নাশকতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি দেশ ও নাগরিকের জীবন এবং সম্পদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গতকাল শুক্রবার মেটাকে এ চিঠি দেয়। সেই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ–সংক্রান্ত আধেয়গুলোর ওপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়া পোস্ট রিপোর্ট করতে সরকারের আহ্বান

আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫