ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দুর্নীতির অভিযোগে বিএফআইইউ’র সাবেক প্রধান শাহীনুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম এবং তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি আদালতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালীন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, শাহীনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমন রোধ করা একান্ত জরুরি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পাল্টা হামলা: পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত

দুর্নীতির অভিযোগে বিএফআইইউ’র সাবেক প্রধান শাহীনুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫