এসএসসি পাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১ হাজার ৫৯৬ জনকে নিয়োগে আবেদন চলছে। আবেদনগ্রহণ শেষ হবে ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত। আবেদন গ্রহণ শুরু হয়েছিল ২৪ নভেম্বর সকাল ১০টায়।
পদের নাম: সাহায্যকারী
পদসংখ্যা: ১৫৯৬
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
যোগ্যতা: এসএসসি/সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস।
বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
রিপোর্টারের নাম 
























