মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০১ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রজাপতির রঙে সাজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেলা শুক্রবার

  • হালনাগাদ সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা-২০২৬’। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এ মেলার আয়োজন করবে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

প্রজাপতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হচ্ছে অধ্যাপক ড. আইনুন নিশাতকে। পাশাপাশি ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান।

এবারের মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। এতে ৫০ প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদ ও গবেষণা সম্পর্কিত তথ্য তুলে ধরা হবে। এছাড়া দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে র‍্যালি, শিশু-কিশোরদের ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, পাপেট শো, প্রজাপতির অরিগামি, বারোয়ারি বিতর্ক এবং ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে বন্যা: ৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ২৩

25 November 2026

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার দোয়া ও সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রজাপতির রঙে সাজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেলা শুক্রবার

হালনাগাদ সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬