মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৫ অপরাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া

  • হালনাগাদ সময় : ০৩:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সেখানে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগত ও রাজনৈতিক দলের সদস্যরা প্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। এতে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

জানা যায়, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারী শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক ও অশালীন আচরণ করেন। এ ছাড়া ক্যাম্পাসের মাঠে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজনের অনুমতি না দিয়ে অন্য অনুষ্ঠান ও বহিরাগতদের সুযোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগও করেছেন তারা।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ বলেন, শিক্ষার্থীদের আনা অভিযোগগুলো সত্য নয়। তবে তিনি আগামীকাল বদলির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

25 November 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া

হালনাগাদ সময় : ০৩:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬