মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

  • হালনাগাদ সময় : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজনৈতিক কর্মসূচি, শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার কারণে দেশের শিল্প উৎপাদন ও রপ্তানি বাণিজ্য নতুন করে চাপে পড়ছে। কারখানায় কর্মবিরতি, ভাঙচুর, সড়ক অবরোধ, সংঘর্ষ এবং পণ্য পরিবহনে বিঘ্নের কারণে উৎপাদন ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। এতে সময়মতো পণ্য ডেলিভারি, বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি এবং নতুন রপ্তানি আদেশ পাওয়ার সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে।

ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য এবং শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। তবে দেশব্যাপী সহিংসতা, কারখানায় হামলা, ভাঙচুর কিংবা সড়ক অবরোধ অব্যাহত থাকলে তার মাশুল দিতে হবে পুরো অর্থনীতিকে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, শিল্পাঞ্চলে নিরাপত্তা, শ্রমিক-মালিকের মধ্যে কার্যকর সংলাপ এবং সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ বিষয়ে সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা মনে করছেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এফবিসিসিআই প্রশাসক এবং বিকেএমইএর সভাপতি ফজলুল হক বলেন, ‘শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা দেশের শিল্প ও বাণিজ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের শিল্প আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিদেশি ক্রেতারা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহের নিশ্চয়তা চান। কিন্তু রাজনৈতিক কর্মসূচি, সংঘর্ষ, কারখানায় হামলা কিংবা সড়ক অবরোধের কারণে উৎপাদন ও পণ্য পরিবহন ব্যাহত হলে নির্ধারিত সময়ে ক্রয়াদেশ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এর ফলে শুধু কারখানার মালিকরাই ক্ষতিগ্রস্ত হন না, শ্রমিকদের কর্মসংস্থান ও আয়ও ঝুঁকিতে পড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। ক্রেতারা বিকল্প উৎসের সন্ধান করলে দীর্ঘমেয়াদে আমাদের বাজার হারানোর আশঙ্কাও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার নিশ্চিত করতে হবে। আবার একই সঙ্গে আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর ও কারখানায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের দাবি থাকলে তা মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। মালিকরা তো বলেছেনই তারা আগামী ২৩ নভেম্বর মজুরি বাড়ানোর প্রস্তাব দেবেন। এখন শ্রমিকদের ধৈর্য্য ধরতে হবে। আর সরকারকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যের স্বার্থে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা চাই, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিল্পকারখানা, বন্দর ও পণ্য পরিবহনব্যবস্থা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।’

পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প। এ খাতের উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হলে তার প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ, উৎপাদন ঘাটতি এবং পণ্য জাহাজীকরণে বিলম্ব হলে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে। পণ্য সরবরাহে দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার কারণে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে পারেন আন্তর্জাতিক ক্রেতারা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘চলমান অস্থিরতায় আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ইমেজের। বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে আমাদের কান্ট্রি রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে। অস্থিরতা থামার পর পুনরায় রপ্তানি স্বাভাবিক হলে বা বাড়লেও আমাদের মূল্য আদায়ের ও প্রতিযোগিতা সক্ষমতা কমে যায়। কারণ কান্ট্রি রিস্ক ফ্যাক্টর বেড়ে গেলে আমরা আর দরকষাকষি করতে পারি না।’

শিল্প পুলিশের তথ্যমতে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির মুখে শনিবারও (২১ নভেম্বর) অন্তত ৫০টি কারখানায় জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ২টি কারখানায় নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি রয়েছে। অন্যদিকে গাজীপুরে পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ায় প্রায় ৮০ শতাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়েছে এবং ২০ শতাংশ কারখানা এখনো উৎপাদনের ফিরতে পারেনি।

বিজিএমইএ সহ-সভাপতি সেলিম রহমান বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সংকট, আর্থিক সমস্যা ও ক্রয়াদেশ কমে যাওয়াসহ নানা কারণে গত তিন বছরে দেশে মোট ২৮৭টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। তার ওপর এখন শ্রমিক অসন্তোষসহ নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে পোশাক শিল্পের পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে।’

সহিংসতার অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে সবাইকে

রাজধানী ও প্রধান শিল্পাঞ্চলের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলেও রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক আন্দোলনের প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। ব্যবসায়ীদের মতে, শিল্প উৎপাদন শুধু কারখানার অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করে না; কাঁচামাল সংগ্রহ, পণ্য পরিবহন, বন্দর ও স্থলবন্দর ব্যবহার, ব্যাংকিং কার্যক্রম এবং সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপ স্বাভাবিক থাকা জরুরি।

যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘গোপালগঞ্জে অস্থিরতার কারণে শুধুমাত্র ব্যবসায়ীরা তাদের পণ্যের নিরাপত্তার কারণে দুইদিন ওই জেলায় পণ্য আনা নেওয়া বন্ধ রেখেছিলো। বাকী জেলাগুলোয় পরিস্থিতি স্বাভাবিক ছিলো। রাজনৈতিক অস্থিরতা বা ফ্যাসিবাদী সংগঠনের কোনো কর্মসূচির কারণে ব্যবসা বাণিজ্যে কোনো ধরণের প্রভাব পড়েনি।’

ব্যবসায়ী নেতাদের মতে, রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনজনিত সহিংসতার প্রভাব শুধু কারখানার উৎপাদন বন্ধ থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শ্রমিকদের দৈনিক আয়, মালিকদের আর্থিক দায়, ব্যাংকঋণের কিস্তি, বিদ্যুৎ-গ্যাসসহ পরিচালন ব্যয়, কাঁচামাল সরবরাহ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে চুক্তি রক্ষার বিষয়।

একটি কারখানায় উৎপাদন বন্ধ থাকলে শ্রমিকদের আয় কমে যাওয়ার পাশাপাশি মালিকদেরও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা কমে যায়। রপ্তানি আদেশের বিপরীতে পণ্য সময়মতো পাঠাতে না পারলে ক্রেতার কাছ থেকে মূল্যছাড়, জরিমানা কিংবা ভবিষ্যৎ ক্রয়াদেশ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

তাদের মতে, এ ধরনের অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

22 November 2026

বাহরাইনে ইরানের হামলা, শিল্পকারখানায় অগ্নিকাণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

হালনাগাদ সময় : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬