মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পিরোজপুরে পানির ট্যাংকে রহস্যময় প্লেট উদ্ধার, আটক ১

  • হালনাগাদ সময় : ১০:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পানির ট্যাংকের ভেতর থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ খোদাই করা একটি রহস্যময় প্লেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি জব্দ করা হয়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া বস্তুটিকে স্থানীয়রা ‘ম্যাগনেটিক পিলার’ হিসেবে সন্দেহ করছেন। ধারণা করা হচ্ছে, কোনো প্রতারক চক্র এই বস্তুটি ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করছিল।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বস্তুটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

21 November 2026

অতীতের ভুল শুধরে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে পানির ট্যাংকে রহস্যময় প্লেট উদ্ধার, আটক ১

হালনাগাদ সময় : ১০:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬