মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বগুড়ায় ধূমপানের ভিডিও ধারণের জেরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

  • হালনাগাদ সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বগুড়ায় ধূমপানের ভিডিও ধারণ করে ৫০০ টাকা চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলার সময় গালিব ধূমপান করছিল। এ সময় স্থানীয় মিশু (২১) নামের এক যুবক গালিবের ধূমপানের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করে মিশু।

এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। গালিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

21 November 2026

অতীতের ভুল শুধরে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় ধূমপানের ভিডিও ধারণের জেরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

হালনাগাদ সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬