মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫২ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করলেন সমাজকল্যাণমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর পৌরসভার বড় ডাঙ্গাপাড়া এলাকার কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে সমাজকল্যাণমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জিয়ারত শেষে মন্ত্রী কবরস্থান প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি মরহুম আকরাম হোসেন মন্ডলের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ছিলেন দিনাজপুর অঞ্চলের একজন বর্ষীয়ান ও শ্রদ্ধেয় রাজনীতিবিদ। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি মানবিক গুণাবলিসম্পন্ন একজন ভালো মানুষ ছিলেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার সময় থেকেই আকরাম হোসেন মন্ডল স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে মূল ভূমিকা পালন করেছেন। এলাকার মানুষের কল্যাণে তার রাজনৈতিক অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করলেন সমাজকল্যাণমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬