মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪৯ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আওয়ামী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খাঁনের

  • হালনাগাদ সময় : ০২:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস দেশজুড়ে রাজপথে সতর্ক পাহারা দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং যেকোনো সামাজিক আন্দোলনে তারা ছোবল দেওয়ার অপচেষ্টা চালাবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে রাশেদ খাঁন বলেন, শহীদ ওসমান হাদির আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে জামায়াত ও এনসিপি যোজন যোজন দূরে। তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তারা কি আদৌ শহীদ ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে? অন্যথায় রাজনৈতিক স্বার্থে তারা এই ত্যাগকে বেচা-বিক্রি করছে বলে ধরে নিতে হবে।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ড শ্রমিক ও মালিক পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে—এমন মন্তব্য করে তিনি প্রকারান্তরে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। রাশেদ খাঁন আরও যোগ করেন, বর্তমান সরকার পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের নানা অপতৎপরতা সামলিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তবে আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের উস্কানি উপেক্ষা করে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খাঁনের

হালনাগাদ সময় : ০২:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬