যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ অর্জন করেছে ডেমোক্র্যাটরা। এতে কানসাস, টেক্সাস ও ওহাইওর মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ও নেতৃত্বের ওপর ভোটারদের অনাস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি, শুল্কনীতি এবং ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ ভোটিং প্যাটার্নে নেতিবাচক প্রভাব ফেলেছে।
কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে কড়া নজরদারির মুখোমুখি হতে হবে ট্রাম্প প্রশাসনকে। ফলে প্রেসিডেন্টের মেয়াদের বাকি সময়ে নীতি বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে।


























