মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৯ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য: জয়ী ৩৭

  • হালনাগাদ সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ৩৭ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। কংগ্রেস থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত তাদের এই সাফল্য মার্কিন রাজনীতিতে মুসলিমদের ক্রমবর্ধমান প্রভাব ও প্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

জয়ী প্রার্থীদের মধ্যে আটজন কংগ্রেসে জায়গা করে নিয়েছেন; যার মধ্যে একজন সিনেটর এবং সাতজন প্রতিনিধি পরিষদের সদস্য। এছাড়া অঙ্গরাজ্যগুলোর আইনসভায় ২৭ জন এবং বিচার বিভাগ ও কাউন্টি পর্যায়ের দুটি পদে মুসলিম প্রার্থীরা জয়লাভ করেছেন।

মিশিগান অঙ্গরাজ্য থেকে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। ৪২ বছর বয়সী এই চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞের বিরুদ্ধে প্রচারণার সময় নানা রাজনৈতিক অপপ্রচার চালানো হলেও ভোটাররা তাকেই বেছে নিয়েছেন।

প্রতিনিধি পরিষদের নির্বাচনে ইলহান ওমর, রাশিদা তালিব, আন্দ্রে কারসন এবং লতিফা সিমন পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া নিউ জার্সির আদম হামাওয়ি এবং নিউইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ের প্রথমবারের মতো কংগ্রেসে নির্বাচিত হয়ে নতুন নজির স্থাপন করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য: জয়ী ৩৭

হালনাগাদ সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬