মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩১ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিউ জার্সি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত আদম হামাওয়ি

  • হালনাগাদ সময় : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাওয়ি। তিনি নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম মুসলিম মার্কিন কংগ্রেস সদস্য।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়ে ঐতিহাসিক এই জয় নিশ্চিত করেন হামাওয়ি। মিসরীয় বংশোদ্ভূত এই নবনির্বাচিত কংগ্রেস সদস্য পেশায় একজন প্লাস্টিক সার্জন এবং সাবেক মার্কিন সেনা চিকিৎসক। ইরাক যুদ্ধে দায়িত্ব পালনের পাশাপাশি গাজায় আন্তর্জাতিক চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে আলোচনায় আসেন।

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলা সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে নির্বাচনী প্রচারে তিনি সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, চিকিৎসা-শিক্ষা ঋণ বাতিল এবং বিতর্কিত অভিবাসন সংস্থা আইসিই বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য অর্জন করলেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে ৫০ শতাংশ মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব: ডিএসসিসি

04 November 2026

মার্কিন সিনেটে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিউ জার্সি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত আদম হামাওয়ি

হালনাগাদ সময় : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬