মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৪ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সতর্ক অবস্থায় পুলিশ

  • হালনাগাদ সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে গাজীপুরের অন্য কোথাও শ্রমিক অসন্তোষ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

তিন বছর পেরিয়ে গেলেও অমীমাংসিত অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

03 November 2026

‘শেষ মেগাস্টার শুধু তুমি’, জন্মদিনে মৌসুমীকে ওমর সানীর ভালোবাসামাখা শুভেচ্ছা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সতর্ক অবস্থায় পুলিশ

হালনাগাদ সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬