মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৯ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘শেষ মেগাস্টার শুধু তুমি’, জন্মদিনে মৌসুমীকে ওমর সানীর ভালোবাসামাখা শুভেচ্ছা

  • হালনাগাদ সময় : ০১:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেখানে মৌসুমীকে বাংলা চলচ্চিত্রের ‘শেষ মেগাস্টার’ বলে আখ্যা দিয়েছেন এই অভিনেতা।

ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর অবস্থানও তুলে ধরেছেন ওমর সানী। তাঁর এই আবেগঘন শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

এর আগে আরেকটি পোস্টেও স্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, আল্লাহ যেন মৌসুমীকে সুস্থ, ভালো ও সম্মানের সঙ্গে রাখেন। পরিবারের তাজ হয়ে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

শুধু শুভেচ্ছা জানানো নয়, স্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন অভিনেতা। আগামী ৪ নভেম্বর সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে মৌসুমীর ফ্যান ক্লাবের আয়োজনে উপস্থিত থাকবেন তিনি। সেখানে মৌসুমী ও ফাইজা’র জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে বলেও জানিয়েছেন ওমর সানী।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। এবারের জন্মদিনে ৫৩ বছরে পা রাখছেন তিনি। নব্বইয়ের দশকে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পৌনে ১ কোটি ভিডিও সরাল টিকটক

03 November 2026

গণসংযোগের ভিড়ে ঘাড় ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি: এক বছরেও অধরা সেই বাঁহাতি শুটার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘শেষ মেগাস্টার শুধু তুমি’, জন্মদিনে মৌসুমীকে ওমর সানীর ভালোবাসামাখা শুভেচ্ছা

হালনাগাদ সময় : ০১:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬