মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে শ্রমিক আন্দোলন: নিরাপত্তা জোরদারে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

  • হালনাগাদ সময় : ০১:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে।

শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, সোমবার ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জনে উন্নীত করা হয়েছে। এসব ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরের কোথাও মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ বা বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি। বরং বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দলবদ্ধ হয়ে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

গত কয়েক দিনের উত্তেজনাকর পরিস্থিতির পর মঙ্গলবার শিল্পাঞ্চলে পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পৌনে ১ কোটি ভিডিও সরাল টিকটক

03 November 2026

গণসংযোগের ভিড়ে ঘাড় ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি: এক বছরেও অধরা সেই বাঁহাতি শুটার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে শ্রমিক আন্দোলন: নিরাপত্তা জোরদারে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

হালনাগাদ সময় : ০১:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬