মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩১ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাক শ্রমিক আন্দোলনের জেরে কালিয়াকৈরে বহিরাগত ঠেকাতে প্রশাসনের কড়া বার্তা

  • হালনাগাদ সময় : ১০:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে চলমান পোশাক শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। আন্দোলনের সুযোগে কোনো স্বার্থান্বেষী বহিরাগত চক্র যেন এলাকায় ঢুকে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য বাড়ি ও ফ্ল্যাট মালিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়াদের পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো বহিরাগত বা সন্দেহভাজন অপরাধী চক্রের ব্যক্তি বাসায় অবস্থান করলে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। কোনো অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককেও তার দায়ভার বহন করতে হতে পারে বলে ‘অতি জরুরি’ এই বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ যাতে শান্ত পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্যই এই সতর্কতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক শ্রমিক আন্দোলনের জেরে কালিয়াকৈরে বহিরাগত ঠেকাতে প্রশাসনের কড়া বার্তা

হালনাগাদ সময় : ১০:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬