মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৬ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সোলার এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনের এবারের মূল প্রতিপাদ্য—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এছাড়া দেশের সোলার খাতের এই বৃহৎ আয়োজনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, দেশি-বিদেশি প্রতিনিধি ও পদস্থ সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে সর্দি, কাশি ও গলাব্যথা: সাধারণ ফ্লু বনাম নিউমোনিয়ার ঝুঁকি চিনবেন যেভাবে

03 November 2026

শুভশ্রীর ৩৬তম জন্মদিনে রাজ চক্রবর্তীর বার্তা, নেটদুনিয়ায় তারকা দম্পতিকে নিয়ে চর্চা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সোলার এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬