মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১০ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশায় ‘রেড অ্যালার্ট’ জারি

  • হালনাগাদ সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস। মঙ্গলবার সকালে দেশের দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি কর্তৃপক্ষ ইয়েলো অ্যালার্টও জারি করেছে।

এ পরিস্থিতিতে চালকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। এছাড়া সড়কে থাকা ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত ও বুধবার সকালে উপকূলীয় এবং দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এ সময় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে, যা পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে মোড় নিতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পৌনে ১ কোটি ভিডিও সরাল টিকটক

03 November 2026

গণসংযোগের ভিড়ে ঘাড় ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি: এক বছরেও অধরা সেই বাঁহাতি শুটার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশায় ‘রেড অ্যালার্ট’ জারি

হালনাগাদ সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬