মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৩ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরীক্ষায় অসদুপায়: ইবির ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

  • হালনাগাদ সময় : ০৩:৩৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২টি বিভাগের ২৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদের পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে ২৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচজন করে শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া লোক প্রশাসন বিভাগের তিনজন, আল-ফিকহ অ্যান্ড ল’ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুজন করে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমাজকল্যাণ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও চারুকলা বিভাগের একজন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট বিধি মোতাবেক অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী কারও নির্দিষ্ট শিক্ষাবর্ষ বা সেমিস্টার, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, পরীক্ষায় অসদুপায় ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। পরীক্ষার হলে প্রবেশকালে তল্লাশি জোরদার এবং কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরীক্ষায় অসদুপায়: ইবির ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

হালনাগাদ সময় : ০৩:৩৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬