মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৬ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চাঁদপুরে বাসি খাবার ও নিম্নমানের পণ্য বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • হালনাগাদ সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রাসায়নিক রং মেশানো এবং অননুমোদিত নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।

সোমবার (২ নভেম্বর) জেলার মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান চলাকালে ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে ‘তাজ হোটেল’কে ১০ হাজার টাকা এবং অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির দায়ে ‘মুন্সি এন্টারপ্রাইজ’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেয়। এ সময় জব্দকৃত বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁদপুরে বাসি খাবার ও নিম্নমানের পণ্য বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হালনাগাদ সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬