মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৫ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামালপুরে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেনের প্রবল ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর প্রাণহানি ঘটে।

রোববার (১ নভেম্বর) বিকেলে জেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, ওই নারী রেললাইন ঘেঁষে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

হালনাগাদ সময় : ১১:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬