মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৩ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, স্পষ্ট করে বলে দিতে চাই, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি জানান, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। এই কয়েক দিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে, সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

এর আগে পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বরিশালে থ্রি-হুইলার বন্ধের দাবিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

02 November 2026

নাটোরে এমপি পুত্রের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে ডিসির কাছে অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬