মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৭ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, নেটিজেনদের মাঝে জল্পনা

  • হালনাগাদ সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হলুদ রঙের পোশাকে সেজেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও সাফা কবির। চারপাশে উৎসবের আবহ ও বন্ধুদের আনন্দ-উচ্ছ্বাস দেখে অনেকেই ভেবে বসেছেন, তবে কি বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন তারা? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভক্তদের মাঝে তৈরি হয়েছে এমন কৌতূহল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি মনোরম রিসোর্টে গায়ে হলুদের রঙিন আবহ। সাফা কবির পরেছেন নকশা করা হলুদ লেহেঙ্গা, আর তৌসিফ মাহবুবের পরনে একই রঙের পাঞ্জাবি ও কুর্তি। কাছের বন্ধুদের নিয়ে এই আনন্দের মুহূর্তটি যেন কোনো বাস্তব বিয়ের চিত্রনাট্য। তবে জানা গেছে, এটি বাস্তব কোনো ঘটনা নয়, বিশেষ কোনো কাজের অংশ।

তৌসিফ ও সাফার দীর্ঘদিনের বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। সম্প্রতি গত ২৭ অক্টোবর তৌসিফের জন্মদিন উপলক্ষে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণে গিয়েছিলেন এই জুটি, যেখানে ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওনও।

এদিকে অভিনয়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। খুব শিগগিরই নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখসহ অনেকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, নেটিজেনদের মাঝে জল্পনা

হালনাগাদ সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬