মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৩ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ০৯:২২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকেই মহাসড়কটিতে অবস্থান নেন শ্রমিকরা, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে রোববার সাভারের আশুলিয়া ও রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের আন্দোলনের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। শনিবারও একই দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন পোশাকশ্রমিকেরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বরিশালে থ্রি-হুইলার বন্ধের দাবিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

02 November 2026

নাটোরে এমপি পুত্রের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে ডিসির কাছে অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ০৯:২২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬