মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৮ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

  • হালনাগাদ সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পর শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতির কারণে সড়কের পাশে থাকা অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা প্রথমে অনন্ত গ্রুপের কারখানার সামনে জড়ো হন। পরে তারা হামীম গ্রুপের কারখানার সামনে যান এবং সেখানে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

৬১ বছর বয়সেও সুঠাম দেহ, শাহরুখের ফিটনেসের নেপথ্যে কী?

02 November 2026

অপেক্ষায় ২০ হাজারের বেশি হজযাত্রী, কোটা বাড়াতে কূটনৈতিক তৎপরতা চায় হাব

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

হালনাগাদ সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬