মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৮ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খাবারে রাসায়নিক রং ও তেলাপোকা: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • হালনাগাদ সময় : ১১:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও রাসায়নিক রং ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে। প্রতিষ্ঠানটিতে খাবার তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির পাশাপাশি তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান কর্মকর্তারা। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার নিউ খাজা আজমির স্টোরে নকল খাদ্যপণ্য ও মেয়াদের তথ্যহীন পণ্য বিক্রির দায়ে সাত হাজার টাকা এবং মাবিয়া বেকারিতে মোড়কে মেয়াদের তথ্য উল্লেখ না রেখে বাজারজাত করার দায়ে আট হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খাবারে রাসায়নিক রং ও তেলাপোকা: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হালনাগাদ সময় : ১১:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬