মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৮ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৪

  • হালনাগাদ সময় : ১১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদী দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৪০ টন সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত ও নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৪

হালনাগাদ সময় : ১১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬