মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১২ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হিলি সীমান্তে বিজিবির অভিযান: ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ

  • হালনাগাদ সময় : ০২:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এই চালানের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫৯ হাজার ৬০০ টাকা।

সোমবার (২ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি আইসিপি বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৮৫/৯-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন সংলগ্ন ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ উদ্ধার করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। দেশের অভ্যন্তরে মাদকের প্রবেশ ঠেকাতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বরিশালে থ্রি-হুইলার বন্ধের দাবিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

02 November 2026

নাটোরে এমপি পুত্রের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে ডিসির কাছে অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হিলি সীমান্তে বিজিবির অভিযান: ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ

হালনাগাদ সময় : ০২:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬