মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৪ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘মুরগি আগে নাকি জয়া!’ হঠাৎ এমন প্রশ্ন কেন অভিনেত্রীর?

  • হালনাগাদ সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

‘ডিম আগে, নাকি মুরগি আগে?’ চিরচেনা এই প্রশ্নের সঙ্গে নিজের নাম জুড়ে দিয়ে সামাজিক মাধ্যমে নতুন কৌতূহল তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক ফটোশুটের ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মুরগি আগে নাকি আমি! থুক্কু ডিম আগে!’

নতুন এই ফটোশুটে এক পরাবাস্তব শিল্পভাবনায় ধরা দিয়েছেন জয়া। সোনালি আভায় লাল-গোলাপি নকশার শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল ব্লাউজের বদলে তিনি পরেছেন আধুনিক গোলাপি ক্রপ টপ। কোথাও তিনি হাতে স্লেট-চক নিয়ে নামতা লিখছেন, আবার কোথাও মাথায় ও দুই হাতে তিনটি ডিমের ভারসাম্য রক্ষা করছেন।

ছবিগুলোর পটভূমিতে ব্যবহার করা হয়েছে নীল ও সবুজ রঙের বিভিন্ন শেড এবং মুরগি-মোরগের কাটআউট। প্রচলিত ফ্যাশন ফটোগ্রাফির বাইরে গিয়ে এই ব্যতিক্রমী ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘মুরগি আগে নাকি জয়া!’ হঠাৎ এমন প্রশ্ন কেন অভিনেত্রীর?

হালনাগাদ সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬