মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৬ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, উত্তরা থেকে যুবক আটক

  • হালনাগাদ সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক রাজিব চন্দ্র দাস শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।

উল্লেখ্য, পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, উত্তরা থেকে যুবক আটক

হালনাগাদ সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬