ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল হজম, জর্ডানের সঙ্গে জয় হাতছাড়া হলো বাংলাদেশের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে জয়বঞ্চিত হতে হয় বাংলাদেশের কিশোরীদের। পরের মিনিটেই সমতাসূচক গোলটি করে জর্ডান মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নেয়।

এই ড্রয়ের পরেও বাছাইপর্ব পেরোনোর আশা অবশ্য বেঁচে আছে বাংলাদেশের। বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে মেয়েরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) আকাবা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। সুরভী আক্তার প্রীতির গোলে আসে এই লিড। মামুনি চাকমার নেওয়া ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে ওপরে উঠে গেলে, গোলমুখের সামনে ছুটে গিয়ে চলতি বলে হেড করে লক্ষ্যভেদ করেন প্রীতি।

এরপর ১৭ মিনিটে জর্ডানের হায়া আবু আলির দূরপাল্লার ফ্রি কিক সহজেই ধরে ফেলেন বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী রায়। একটু পরে প্রীতি বক্সের ভেতরে ভালো জায়গা পেলেও শট পোস্টের বাইরে মারেন। বিরতির পরেও বাংলাদেশের মেয়েরা খেলায় তাদের আধিপত্য বজায় রাখে। প্রীতি, আলপি ও মামনি চাকমারা বল পজেশন এবং পাসিংয়ে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে থাকলেও নিখুঁত আক্রমণ সেভাবে দেখা যায়নি।

৭০ মিনিটে আবারও প্রতিপক্ষের বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ, তবে মামনি চাকমার শট এবারও পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৭৭ মিনিটে জর্ডানের ফরোয়ার্ড মিরা জাররার দূরপাল্লার শট গোলকিপার মেঘলা রানী রায় তালুবন্দি করেন।

কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজেদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস ধরে গোলকিপারের ওপর দিয়ে জালে বল জড়িয়ে দেন মারিয়া জারার। পরের মিনিটেই অবশ্য বাংলাদেশ বল জালে জড়ায়, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। রেফারির শেষ বাঁশি বাজতেই ৩ পয়েন্ট হাতছাড়া হওয়ার আফসোস শুরু হয় বাংলাদেশের খেলোয়াড়দের।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল হজম, জর্ডানের সঙ্গে জয় হাতছাড়া হলো বাংলাদেশের

আপডেট সময় : ০৮:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫