মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১২ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘ছেলে সাঁতার জানত, ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে’: তাহসিফের বাবা

  • হালনাগাদ সময় : ১১:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যাওয়ার দাবি নাকচ করে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির বাবা এ কে এম এনায়েতুল করিম বলেছেন, তার ছেলে একজন দক্ষ সাঁতারু ছিলেন। বিমানবাহিনীর পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের ওপর তিনি বিশেষ কোর্স সম্পন্ন করে সনদও পেয়েছিলেন। ফলে ধাওয়ার মুখে পড়ে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন—এমন ভাষ্য কোনোভাবেই মেনে নিতে নারাজ তার পরিবার।

তাহসিফের বাবার অভিযোগ, এই মৃত্যুর মূল ঘটনাকে ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তাহসিফের বন্ধু দীপের দেওয়া তথ্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এনায়েতুল করিম বলেন, ‘আমার ছেলে সাঁতার জানত। ও একজন পাইলট, ওদের বিশেষ সুইমিং কোর্স করা থাকে এবং সনদও রয়েছে। তাই ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যাওয়ার মতো অবাস্তব গল্প সাজিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা চলছে বলে আমি মনে করি।’

নিখোঁজ হওয়ার আগে বন্ধু দীপের ডাকেই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। সেই দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘ছেলে সাঁতার জানত, ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে’: তাহসিফের বাবা

হালনাগাদ সময় : ১১:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬