ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযোগ রয়েছে— রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদ ব্যক্তিগত সুখবিলাসের উদ্দেশ্যে নিকুঞ্জ–১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতি করেছেন। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত–২ শাখার একজন কর্মকর্তাকে এ অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন হলে বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের মামলা, ১ জন কারাগারে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক

আপডেট সময় : ০৪:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫