জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান-২০২৬ ও শিক্ষা মেলা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ৯৫ নম্বর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসফিয়া জাহান রোশনী এক বিরল সুযোগ লাভ করেছে। গত ১৫ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।
রোশনীর এই অনন্য অর্জন তার বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারে এক আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। শিক্ষকরা বিশ্বাস করেন, রোশনীর এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফল করার জন্য অনুপ্রাণিত করবে। তারা রোশনীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
জানা গেছে, আসফিয়া জাহান রোশনীর বাবা রাশেদুজ্জামান (রাহাত) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাদের পারিবারিক নিবাস কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদরদী গ্রামে।
রোশনীর এই সাফল্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমাতুজ জোহরা বকুলসহ কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এই ধরনের জাতীয় অনুষ্ঠানে একজন সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক ঘটনা।
রিপোর্টারের নাম 
























