ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ভোট আয়োজনের চূড়ান্ত পদক্ষেপ নির্বাচনি তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এরই প্রেক্ষিতে নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা করা হবে তা নির্ধারণে বৈঠকে বসেছে ইসি।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা পৌনে ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০-তম কমিশন সভায় অন্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে হবে তা নির্ধারণে রবিবার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের আলোচন্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে তফসিল কবে ঘোষণা হবে  ও ভোটের সম্ভাব্য তারিখ কবে হতে পারে জানতে চাইলে আব্দুর রহমানেল মাউসদ বাংলা ট্রিবিউনকে বলেন,  প্রাথমিকভাবে আমরা ভোটের কয়েকটি তারিখ আলোচনা করেছি। আগামী রবিবার (৭ ডিসেম্বর) এ নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বলছি আগামী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার, এর মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করে দেব এবং তা (তফসিল) হঠাৎ করেই হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ মার্চ থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নির্ধারিত হতে পারে তফসিলের তারিখ

আপডেট সময় : ১১:৩৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫