ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে আসা এমভি লোল্যান্ডস প্যাট্রাশে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সই হওয়া সমঝোতা চুক্তির আওতায় এ গম এসেছে।

শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। যার প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে। 

এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি আমদানিকৃত গমের চতুর্থ চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার টন গমের মধ্যে আমেরিকা থেকে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সমস্যা সমাধানে সরকার ও বিরোধীদল মিলে ১০ সদস্যের কমিটি গঠন

আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫