ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর।’ তিনি বলেছেন, ‘যেহেতু তিনি (তারেক রহমান) ভোট (নির্বাচন) করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

জুলাই গণহত্যা নিয়ে তিনি বলেন, ‘বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।’

শৈলকুপা উপজেলা হাজি কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান টুলু।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

এশীয় ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের সামনে শক্তিশালী চীন

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫