মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে একটি ডাম্পট্রাকের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায় কেরুনতলী এলাকায়।

নিহতরা হলেন উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল এবং টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসিমের ছেলে মো. আরমান।

হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবসার জানান, বুধবার সকালে উখিয়ার পালংখালীগামী একটি মোটরসাইকেলে করে মো. রুবেল ও মো. আরমান যাচ্ছিলেন। কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত মো. আরমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে অনিয়ম-অভিযোগে ক্লিনিক সিলগালা

টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ০৪:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬