বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আদালত প্রাঙ্গণে কর্মরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও, সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীদের মতে, আকস্মিক বিস্ফোরণের ফলে তীব্র শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়, যা উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে। অনেকেই ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ ও র্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। এই বোমা হামলার ঘটনার সঙ্গে ১৫ আগস্টকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















