মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

হাটহাজারীর চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশের দাবি, গত জুন মাসে পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে ফটিকছড়ির একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল ও দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে একই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড কার্যকর হয়েছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। পুলিশ বর্তমানে তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বার্তা

হাটহাজারীর চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৩:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬