চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলীয় ইউনিয়নগুলো নিয়ে একটি পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠন করার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দিয়াড় অঞ্চলের উন্নয়ন এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা চরাঞ্চলের সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে দ্রুত উপজেলা বাস্তবায়নের তাগিদ দেন।
রিপোর্টারের নাম 
























