মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিএমএইচএসএএ)-এর ৩১ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সব প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি সম্প্রসারণ করা হয়।

প্রাথমিক পর্যায়ে ২১ সদস্যের কমিটি থাকলেও সংগঠনের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে এবং নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিষদের পরিধি বাড়ানো হয়েছে। নবগঠিত এই পরিষদে মোস্তাফিজুর রহমান টুটুলকে সভাপতি এবং হাফিজ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি কবির উদ্দিন আফসারী ও ডা. মো. নাসিরউদ্দিন মিতুল, কোষাধ্যক্ষ মারুফুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার হোসেন, এস এম সরোয়ার হোসেন, মো. সারফুদ্দিন ও মো. ইমতিয়াজ হোসাইন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আসাদুজ্জামান পলাশ ও দপ্তর সম্পাদক হিসেবে কাউসার ইসলাম দায়িত্ব পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পূর্ণাঙ্গ কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে এবং বিদ্যালয়ের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৩ প্রবাসীর পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা, পাশে বিএনপি নেতৃবৃন্দ

পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট সময় : ১০:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬