মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কাউনিয়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বেকারি মালিক গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ মেট্রোপলিটন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজব (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ওয়াজেদ আলী রজব রংপুরের রসিক এলাকার চাঁন্দকুঠি সৎবাজারের তাজুল ইসলামের ছেলে এবং রমনী বেকারির মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, বেকারি ব্যবসার আড়ালে তিনি এলাকায় অনলাইন জুয়ার একটি চক্র পরিচালনা করতেন, যার মাধ্যমে অনেক যুবক ও ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি আসন্ন রসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি এলাকায় পোস্টারও টাঙিয়েছিলেন।

হারাগাছ থানার পরিদর্শক (ওসি) অশোক চৌহান জানান, সোমবার রাতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ডিবির একটি দল চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওয়াজেদ আলী রজবকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার বিভিন্ন ব্রাউজার পাওয়া গেছে।

ওসি অশোক চৌহান আরও বলেন, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রজবকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী জানিয়েছেন, মাদক ও জুয়ামুক্ত রংপুর মহানগর গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলা: ১৪ বছর পর ঘাতক জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

কাউনিয়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বেকারি মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬